• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বাংলাদেশ সীমান্তে কড়া সতর্কতা জারি বিএসএফের

সিসি ডেস্ক, ২৮ ফেব্রুয়ারী।। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় বিমান হামলার ঘটনায় সৃষ্ট উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্তে কড়া সতর্কতা জারি করেছে বিএসএফ। বুধবার বিএসএফের পক্ষ থেকে এই সতর্কতা জারি করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামাতে ভারতীয় আধাসামরিক বাহিনীর গাড়িবহরে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে ভারতীয় বাহিনীর অন্তত ৪৪ সদস্য নিহত হয়। পাকিস্তানের প্রত্যক্ষ ইন্ধনে ওই হামলা সংঘটিত হয়েছে দাবি করে ভারত। একে কেন্দ্র করে ২৬ ফেব্রুয়ারি নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে কাশ্মীরের পাকিস্তান অংশে বিমান হামলা চালায় ভারতীয় বাহিনী। পরদিন ভারতীয় এক যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করে পাকিস্তানি বাহিনী। এমন উত্তেজনার মধ্যেই সীমান্তে কড়া সতর্কতা জারি করে বিএসএফ।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারত-পাকিস্তান উত্তেজনার সুযোগ নিয়ে যাতে কোনো দুষ্কৃতিকারী ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করতে না পারে, সেজন্যই এই ব্যবস্থা।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে সীমান্তে এই বাড়তি সতর্কতার কথা নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তের আয়তন ২ হাজার ২১৬ দশমিক ৭০ কিলোমিটার। সীমান্তের অনেক স্থানেই কাঁটাতারের বেড়া দিয়ে রেখেছে ভারত। তবে অনেক জায়গায় কোনো বেষ্টনী নেই।

বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবন এলাকার সীমান্ত অঞ্চলেও কড়া প্রহরা বসানো হয়েছে।

বিএসএফের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, বাংলাদেশ-ভারত সীমান্তে কড়া সতর্কতা জারি করেছি আমরা। পশ্চিম প্রান্তের টেনশনের সুযোগ নিয়ে এখান দিয়ে যাতে কোনোভাবেই কোনো দুষ্কৃতিকারী প্রবেশ করতে না পারে কিংবা সন্ত্রাসবাদী প্রক্রিয়া চালানো না যায়, তার প্রতি সতর্ক দৃষ্টি রাখবে ভারত।

এদিকে পাকিস্তানের হাতে ভারতীয় বিমান বাহিনীর এক পাইলট আটক হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বারের মতো সেনা, বিমান ও নৌবাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের উপস্থিতিতে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে তিন বাহিনী প্রধানদের সঙ্গে এই বৈঠক হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ