নওগাঁ, ১ মার্চ।। নওগাঁর আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় রেলের জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রেলওয়ে পশ্চিমাঞ্চল পাকশির বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ইউনুস আলী ও আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ছানাউল ইসলামের নেতৃত্বে পুলিশ এ অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে
দীর্ঘদিন থেকে আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় রেলের জায়গা দখল করে বিপুল সংখ্যক অবৈধ স্থাপনা গড়ে তোলে স্থানীয় লোকজন।
এতে রেলের সরকারি জায়গা বেদখল ও চরম দুর্ভোগের শিকার হন যাত্রীরাও। অবৈধ এসব স্থাপনা হটিয়ে নিতে রেলের পক্ষ থেকে বার বার নোটিশ দেয়ার পরও তা কার্যকর না হওয়ায় বৃহস্পতিবার সকালে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও জিআরপি দাঙ্গা পুলিশ সঙ্গে নিয়ে স্টেশন এলাকার প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।