• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন |
শিরোনাম :

হাকিমপুরে জাতীয় ভোটার দিবস পালিত

হিলি প্রতিনিধি।। দিনাজপুরের হাকিমপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।
দিবসটি পালনে আজ শুক্রবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, তদন্ত ওসি রেজাউল করিম রেজা, হাকিমপুর উপজেলা নির্বাচন অফিসার মোকাদ্দেস আলী, পৌরসভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটন ।
হাকিমপুর উপজেলা নির্বাচন অফিসার মোকাদ্দেস আলী বলেন, ১ লা জানুয়ারী থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু করা হয়েছে। ভোটার তালিকায় কারও কোন ভুল-ভ্রান্তি থাকলে ২৩০ টাকা ব্যাংকের মাধ্যমে জমা দিয়ে তা সংশোধন করা যাবে। এক্ষেত্রে জনপ্রতিনিধিদের প্রতি নতুন ভোটারদের উদ্বুদ্ধ করার আহব্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ