• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন |

হাকিমপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাম মওলার মতবিনিময়

হিলি প্রতিনিধি।। দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ নির্বাচনে তরুনদের সংখাই বেশী। এর মধ্যে হাকিমপুর প্রেসক্লাবে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিড়িয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মওলা ।

শুক্রবার রাত ৮টায় হাকিমপুর প্রেসক্লাবের সভাকক্ষে ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনের (বৈশাখী টিভি) সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মওলা, হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক সৈয়দ মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ডিবিসি নিউজ চ্যানেলের প্রতিনিধি মাসুদুল হক রুবেল ।
এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর প্রেসক্লাবের প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ইনডিপেনডেন্ট টিভি প্রতিনিধি সাজ্জাদ হোসেন, মাছরাঙা টিভির হিলি প্রতিনিধি হালিম আর রাজি, সাবেক সাধারণ সম্পাদক গাজী টিভি প্রতিনিধি আনোয়ার হোসেন বুলু, সময় টিভি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিক, আরটিভির হিলি প্রতিনিধি আব্দুল আজিজ, মুভি বাংলা টিভির প্রতিনিধি সোহেল রানা, সাংবাদিক মোসলেম উদ্দিন, সাংবাদিক তাছির উদ্দিন বাপ্পী, সাংবাদিক রমেন বসাক, সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক লুৎফর রহমান, সাংবাদিক শাহিনুর রহমান শাহিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ