• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

সৈয়দপুরে উত্যক্তের শিকার স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় মামলা

সিসি নিউজ, ৩ মার্চ।। নীলফামারীর সৈয়দপুরে সূর্য রায় (৩৫) নামে এক বখাটের উত্যক্ত সহ্য করতে না পেয়ে সুমী রানী (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। এ ঘটনায় শনিবার রাত সাড়ে ১১টার দিকে সুমীর মা ময়না রানী নিজে বাদী হয়ে বখাটে যুবকের নামে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেছে।
পরিবারের লোকজন জানায়, শনিবার বিকেলে বাড়ীতে একা পেয়ে গোসলখানায় ওই বখাটে সুমীকে উত্যক্ত করে। এ সময় সুমীর পালিত ভাই বকুল চন্দ্র বাড়িতে এলে বখাটে সূর্য রায় পালিয়ে যায়। সে তাকে আটক করার জন্য বাড়ির বাইরে আসে। এরই ফাঁকে লজ্জায় সুমী নিজ শোয়ার ঘরে গিয়ে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।
নিহত সুমী রানী সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের ভুজারীপাড়ার দিনমজুর হরেন চন্দ্র রায়ের কন্যা। সে বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী। দুই সন্তানের জনক বখাটে সূর্য রায় ওই গ্রামের বাসিন্দা। সে পেশায় একজন ট্রাক শ্রমিক।
সুমীর মা ময়না রানী জানায়, দীর্ঘদিন থেকে সুমীকে উত্যক্ত করতো বখাটে সূর্য। এ উত্যক্ত করার ঘটনা সূর্য ও তার পরিবারকে জানানো হয়েছিল। কিন্তু তারা কর্নপাত করে নাই।
সৈয়দপুর থানার ওসি (দায়িত্বপ্রাপ্ত) নুরুজ্জামান বেগ সিসি নিউজকে জানান, বখাটের উত্যক্ত সহ্য করতে না পেয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা ঘটনায় থানায় একটি মামলা রুজু হয়েছে। আসামীকে গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ