• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন |

কিশোরগঞ্জে নির্বাচনী প্রচারণায় সংঘর্ষ: আ’লীগ নেতা নিহত

সিসি নিউজ, ৩ মার্চ: নীলফামারীর কিশোরগঞ্জে নির্বাচনী প্রচারণায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নৌকা প্রতিকের কর্মী তপন কুমার সরকার নিহত হয়েছেন। রোববার সন্ধ‌্যায় বাহাগিলী ইউনিয়নের চেয়ারম‌্যানের বাজার নামক স্থানে নৌকা ও মটরসাইকেল প্রতিকের কর্মী-সমর্থকদের মধ‌্যে ওই ঘটনা ঘটে। নিহত তপন কুমার সরকারের বাড়ি গাড়াগ্রাম ইউনিয়নে।

উল্লেখ‌্য যে, নিহতের ছোট ভাই গাড়াগ্রাম ইউনিয়ন আ’লীগের সভাপতি বিপ্লব কুমার সরকার মটরসাইকেল প্রতিক নিয়ে উপজেলা চেয়ারম‌্যান পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ সিসি নিউজকে (আজ সোমবার সকাল ১০টা) জানান, মরদেহ ময়নাতদন্তের জন‌্য রাতেই নীলফামারী আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, এখন পর্যন্ত মামলা হয়নি।

অপরদিকে রাতেই কিশোরগঞ্জ মেডিকেল মোড়ে উপজেলা আ’লীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের গ্রেফতারের দাবি জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ