• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিঙ্গাপুরে পৌঁছেছে ওবায়দুল কাদের

সিসি ডেস্ক, ৪ মার্চ।। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরে পৌঁছেছে। বাংলাদেশ সময় রাত আটটায় সিঙ্গাপুরে সেটি অবতরণ করে। এর আগে বিকেল সোয়া চারটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয় এয়ার অ্যাম্বুলেন্স। ওবায়দুল কাদেরের চিকিৎসা চলবে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে।

বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে আগের দিন থেকে অপেক্ষায় থাকা এয়ার অ্যাম্বুলেন্সটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে সোমবার বিকেলে ঢাকা ছাড়ে। সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দলের সঙ্গে যান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক আবু নাসের রিজভী ও ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেছা।

এর আগে ভারতের প্রখ্যাত কার্ডিয়াক সার্জন দেবী প্রসাদ শেঠী দুপুরে ঢাকায় পৌঁছান। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের পর তার সঙ্গে কথা বলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদেরকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা।

চিকিৎসকেরা জানান, ওবায়দুল কাদের শারীরিক অবস্থা রোববারের চেয়ে ভাল।

বেলা সোয়া ৩টার দিকে করোনারি কেয়ার ইউনিটের সুবিধা সম্বলিত একটি অ্যাম্বুলেন্স ওবায়দুল কাদেরকে নিয়ে পুলিশি পাহারায় বিমানবন্দরের পথে রওনা হয়। আগেই পুরো রাস্তা খালি করে দেয়ায় বিমানবন্দরে পৌঁছাতে সময় লাগে মাত্র ২০ মিনিট।

রোববার ভোরে বুকে ব্যথা অনুভব করলে ওবায়দুল কাদেরকে ভর্তি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে। তার অবস্থার সংকটজনক বলে জানান চিকিৎসকেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ