• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ইথিওপিয়ায় বিধ্বস্ত উড়োজাহাজের ১৫৭ জনই নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ১০ মার্চ।। ইথিওপিয়া এয়ারলাইন্সের বিধ্বস্ত উড়োজাহাজের ১৫৭ জনই নিহত হয়েছেন। উড্ডয়নের পরপরই উড়োজাহাজটি স্থানীয় সময় রবিবার সকাল পৌনে ৯টার দিকে বিধ্বস্ত হয়। কেনিয়ার রাজধানী নাইরোবি যাওয়ার পথে ভেঙে পড়ে উড়োজাহাজটি।

বোয়িং ৭৩৭-৮০০ ম্যাক্স উড়োজাহাজটিতে ১৪৯ জন যাত্রী ও আটজন ক্রু ছিল। সংবাদ সংস্থা রয়টার্সকে এই কথা জানান ওই বিমানসংস্থার এক কর্মকর্তা।

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে ৬২ কিলোমিটার দক্ষিণ-পূর্বের একটি শহর বিশোফতুর সামনে ভেঙে পড়ে বিমানটি।

নিহতদের পরিবারের জন্য ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবেই আহমেদ টুইটারে সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর অফিস থেকে এই কথা জানানো হয়।

তিনি বলেন, সরকার ও ইথিওপিয়ার সমস্ত নাগরিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর অফিস ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমান ভেঙে পড়ার ঘটনায় নিহতদের পরিবারের উদ্দেশে গভীর শোক প্রকাশ করছে। এই প্রবল খারাপ সময়ে তাদের পরিবারের পাশে রয়েছে ইথিওপিয়ার মানুষ। সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ