• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ভিপি হলেন স্বতন্ত্রপ্রার্থী রিকি হায়দার

ঢাকা, ১১ মার্চ।। ডাকসু নির্বাচনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্র সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রিকি হায়দার আশা সহ-সভাপতি পদে (ভিপি) বিজয় হয়েছেন। ছাত্রলীগ থেকে ভিপি প্রার্থী ছিলেন কোহিনুর আক্তার রাখি।

আজ সোমবার সন্ধ্যায় হল প্রাঙ্গণে ফল ঘোষণা করা হয়। এ হলে ভোটের আগে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ছাত্রলীগের ৯ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

ছাত্রলীগের পূর্ণ প্যানেল ছাড়া তিনজন প্রার্থী স্বতন্ত্রভাবে নির্বাচন করেন। তারা তিনজনই নির্বাচিত হয়েছেন। অন্য দুজন হলেন সাহিত্য সম্পাদক পদে খাদিজা শারমিন, সংস্কৃতি সম্পাদক পদে তাসনীম হালিম মীম। সাধারণ সম্পাদক পদে ছাত্রলীগের সারা বিনতে জামাল নির্বাচিত হয়েছেন।

সকাল থেকে ভোট গ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেন ছাত্রলীগ ছাড়া সবকটি প্যানেলের প্রার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ