• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

নীলফামারীতে মহিলা কাবাডি প্রতিযোগীতা উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি।। আন্তঃজেলা জাতীয় মহিলা কাবাডি প্রতিযোগীতা ২০১৮-১৯ শুরু হয়েছে নীলফামারীতে।

বৃহস্পতিবার সকালে বড় মাঠে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এর উদ্বোধন করেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য।

এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মুহাম্মদ আশরাফ হোসেন।

জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশের যৌথ আয়োজনে প্রতিযোগীতার ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন বক্তব্য দেন।

উদ্বোধনী দিনে দিনাজপুর জেলা ও গাইবান্ধা জেলা দল অংশগ্রহণ করে।

পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন জানান, রংপুর ও রাজশাহী জেলার আটটি দল অংশ নিচ্ছে। শনিবার ১৬মার্চ অনুষ্ঠিত হবে এর ফাইনাল খেলা।

জোন পর্যায়ে অনুষ্ঠিত দুই গ্রুপে অংশগ্রহণকারী দলগুলো হলো ‘ক’ গ্রুপে রাজশাহী, রংপুর, দিনাজপুর ও গাইবান্ধা এবং ‘খ’ গ্রুপে বগুড়া, সিরাজগঞ্জ, পঞ্চগড় ও নীলফামারী জেলা দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ