• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

প্রধানমন্ত্রীর মধ্যে মায়ের প্রতিচ্ছবি দেখছেন নুর

সিসি নিউজ, ১৬ মার্চ।। গণভবনে শুভেচ্ছা বিনিময়ের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর জানিয়েছেন, প্রধানমন্ত্রীর মধ্যে মায়ের প্রতিচ্ছবি দেখেন তিনি। এসময় ডাকসু কার্যকরে প্রধানমন্ত্রীর সহযোগিতা চান নূর।

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বেলা সাড়ে ৩টার দিকে গণভবনে পৌঁছান ডাকসু ও হল সংসদের নবনির্বাচিত নেতারা। ছাত্রলীগ নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে করে গণভবনে গেলেও, ভিপি নূরুল হক ও সমাজসেবা সম্পাদক আকতার হোসেন যান আলাদা গাড়িতে। পরে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

দীর্ঘ ২৮ বছর পর গেলো ১১ মার্চ ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ডাকসুর ভিপি ও সমাজসেবা সম্পাদক পদে জয় পান, কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের দুই নেতা। আর জিএস, এজিএসসহ বাকি ২৩টি পদে জয় পান ছাত্রলীগ সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী সংসদ প্যানেলের নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ