• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন |

চিলমারীতে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

চিলমারী (কুড়িগ্রাম) ১৭ মার্চ।। কুড়িগ্রামের চিলমারীতে সড়ক দুর্ঘটনায় সাজিদ রহমান সাজু (১৪) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার বিকালে উপজেলার মজাইডাঙ্গা জিগাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরো এক শিক্ষার্থী আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাণীগঞ্জ থেকে মোটর সাইকেল যোগে বেপরোয়া গতিতে বাড়ী ফিরে আসার সময় মজাইডাঙ্গা জিগাতলা এলাকায় মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এসময় সাজিদ রহমান সাজু ছিটকে পাকা সড়কে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। অপর আরোহী মোটর সাইকেলের চালক সিফাতুজ্জামানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠায়। সাজিদ রহমান সাজু উপজেলার বালাবাড়ীহাট ভাসার ভিটা এলাকার সাবেক সেনা সদস্য আতাউর রহমানের ছেলে ও বালবাড়ীহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী। আহত সিফাতুজ্জামান একই এলাকার আব্দুর রউফের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ