• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন |

পঞ্চগড়ে বাস থেকে ৪০ টিয়া পাখি উদ্ধার

সিসি নিউজ, ২৯ মার্চ।। পঞ্চগড় শহরে একটি বাস থেকে ৪০টি দেশি টিয়া পাখি উদ্ধার করেছে বন বিভাগ। আজ শুক্রবার শহরের চৌরঙ্গী মোড় থেকে সিরাজগঞ্জগামী একটি বাসে তল্লাশি চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়।
বন বিভাগ জানিয়েছে, একটি চক্র তেঁতুলিয়ার বিভিন্ন এলাকা থেকে পাখি ধরে নাটোরে পাঠায়। এই খবরে বাসে অভিযান চালিয়ে টিয়া পাখিগুলো উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা।
পাখিগুলো পরে অবমুক্ত করে দেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ