• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ক্ষুদ্র ও বর্গাচাষির জমি অধিগ্রহণ করা যাবে না: প্রধানমন্ত্রী

সিসি ডেস্ক, ৯ এপ্রিল।। ভূমি অধিগ্রহণে কৃষি ও ক্ষুদ্র চাষিদের জমি পারতপক্ষে না নেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে জাতীয় স্বার্থে নিতে হলে কয়েকগুণ বেশি ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। মঙ্গলবার সকালে শেরে-বাংলা নগরে একনেক সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। প্রকল্প এলাকায় সংশ্লিষ্ট সব সরকারি কর্মকর্তাকে থাকার নির্দেশও দিয়েছেন তিনি।

বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণে জটিলতায় পড়তে হয় সরকারকে। ব্যবহার করতে হয় আবাদি জমি ও সরাতে হয় বিভিন্ন স্থাপনা। ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে অনেক সময় ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ থাকে ভুক্তভোগীদের।

একনেক বৈঠকে ফসলি জমি ও দরিদ্র বর্গাচাষিদের জমি অধিগ্রহণ করলে শুরুতেই কয়েকগুণ দাম পরিশোধের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন ভবন নির্মাণে আগুন নিয়ন্ত্রণে পর্যাপ্ত পানি সরবরাহের ব্যবস্থা রাখার নির্দেশও দেন প্রধানমন্ত্রী।

একনেক সভায় আখাউড়া-সিলেট রেলপথ ডুয়েলগেজ করতে ১৬ হাজার ১০৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়। এর ফলে চট্টগ্রাম ও ঢাকার সাথে সিলেটের রেলপথে যোগাযোগে সময় কমে আসবে।

একনেক সভায়, মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপনসহ মোট ১৮ হাজার ১৯১ কোটি টাকা ব্যয়ে মোট সাতটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ