সিসি নিউজ, ১১ এপ্রিল।। ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির দাফন হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টায় পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
এর আগে, বিকেলে ৫টা ৫৫ মিনিটে সরকারি পাইলট হাই স্কুল মাঠে তার জানাজায় অংশ নেয় হাজারো মানুষ। হত্যায় জড়িতদের বিচারের দাবি জানান তারা। ঢাকা মেডিকেলে ময়নাতদন্ত শেষে দুপুর ১২টার কিছুক্ষণ পর নুসরাতের মরদেহ নিয়ে ফেনীর উদ্দেশ্যে রওনা দেন তার স্বজনেরা।
গতরাতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুসরাত।