• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন |

ডোমারে স্কুলছাত্রীকে ধর্ষন চেষ্টায় যুবক গ্রেফতার

নীলফামারী, ১২ এপ্রিল॥ নবম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে মোকছেদুল মোমিন(২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার (১২ এপ্রিল) আদালতের মাধ্যমে ওই যুবককে জেলহাজতে প্রেরন করা হয়। ঘটনাটি ঘটেছে নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নওদাবশ গ্রামে। আটক ওই যুবক উক্ত গ্রামের আমিনুর রহমানের ছেলে।
ডোমার থানার ওসি (তদন্ত) বিশ্বদেব রায় জানায়, বৃহস্পতিবার(১১ এপ্রিল) বিকেলে ওই গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে নবম শ্রেনীর শিক্ষার্থী তার বাড়ীতে একা ছিল। এ সময় প্রতিবেশী ওই যুবক মেয়েটির বাড়ির ঘরে প্রবেশ করে তাকে ধর্ষনের চেষ্টা চালিয়ে শ্লীলতাহানী ঘটনায়। এ সময় মেয়েটি চিৎকার করলে যুবকটি পালিয়ে যায়। গ্রামের মানুষজন তাকে ধাওয়া করে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমার মাধ্যমে থানায় হস্তান্তর করে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ