• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নুসরাতকে হত্যায় সরাসরি জড়িত নূর-শামীম

সিসি ডেস্ক, ১৫ এপ্রিল।। ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন মামলার এজহারভুক্ত দুই আসামি নুর উদ্দিন ও শাহাদাত হোসেন শামীম।
রোববার মধ্যরাতে ফেনীর জ্যেষ্ঠ হাকিম জাকির হোসাইনের আদালতে ১৬৪ ধারায় দু জন জবানবন্দি দেন। এর আগে দুপুর ৩টায় আদালতে হাজির করা হয় নুর ও শামীমকে। রাত ১টা পর্যন্ত দু’জনের জবানবন্দি গ্রহণ করা হয়। এসময় আসামিরা কারাগারে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলার কাছ থেকে থেকে হুকুম পেয়ে হত্যাকাণ্ড ঘটায় বলে জানায়। পিবিআই জানায়, পুরো হত্যাকাণ্ডের বিষয়ে আসামীরা বিস্তারিত জানালেও তদন্তের স্বার্থে তা এখনই প্রকাশ করা হবে না।
অধ্যক্ষ সিরাজ উদদৌলার ‘ঘনিষ্ঠ’ সহযোগী হিসেবে পরিচিত নুর উদ্দিনকে বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের ভালুকা থেকে এবং শাহাদাত হোসেন শামীমকে শুক্রবার সকালে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে গ্রেপ্তার করে পিবিআই। নুসরাত হত্যা মামলায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ