• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন |

সৈয়দপুরে মিশন জেনারেল হাসপাতালে ফিজিওথেরাপী ইউনিট উদ্বোধন

সিসি নিউজ, ২০ এপ্রিল।। নীলফামারীর সৈয়দপুরে মিশন জেনারেল হাসপাতালে ফিজিওথেরাপী ইউনিটের উদ্বোধন করা হয়েছে। এর নাম দেয়া হয়েছে মিশন ফিজিওথেরাপী সেন্টার পেইন এন্ড প্যারালাইসিস রিহ্যাবিলিটেশন কেয়ার ইউনিট। এখানে আধুনিক ডিজিটাল মেশিনের মাধ্যমে যত্ন সহকারে স্বল্প খরচে ফিজিওথেরাপী চিকিৎসা সেবা প্রদানসহ ঘাড়, কাঁধ, কোমড়, হাটু ব্যাথা, চোট-আঘাত, প্যারালাইসিস ( স্ট্রোক বা অন্য যে কোন কারণে হাত-পা অবশ হওয়া, মুখ বাকা হওয়া) ও অন্যান্য প্রতিবন্ধিতা বা শারীরিক সমস্যা সঠিক চিকিৎসা পরামর্শ দেয়া হবে।
২০ এপ্রিল শনিবার সকালে সৈয়দপুর শহরের শহীদ তুলশীরাম সড়কে অবস্থিত হাসপাতালে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাবেয়া আলিম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ফিজিওথেরাপী বিশেষজ্ঞ চিকিৎসক ও জনস্বাস্থ্য গবেষক ডা. মো. আজিজুল ইসলাম। সভাপতিত্ব করেন পপুলার ল্যাব এন্ড মিশন জেনারেল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. দেলোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক পৌর চেয়ারম্যান বখতিয়ার কবীর, উপজেলা শিশু ও নারী কল্যাণ কেন্দ্র হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. জাহেদুল ইসলাম। উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি এম এ করিম মিস্টার, প্রথম আলো প্রতিনিধি এম আর আলম ঝন্টু, দৈনিক ঢাকা প্রতিদিনের দুলাল সরকার ও দৈনিক দেশের পত্রের শাহজাহান আলী প্রমুখ।
গত ১৬ এপ্রিল থেকে শুরু হওয়া স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষ্যে মিশন জেনারেল হাসপাতালে সকল রোগীর ক্ষেত্রে ১০% চিকিৎসা ব্যায় কম করা হয়। আগামী ২২ এপ্রিল এ সেবা সপ্তাহ শেষ করা হবে। এছাড়া সেবা সপ্তাহ উপলক্ষে মিশন জেনারেল হাসপাতালের উদ্যোগে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার হাশিমপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ