• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শ্রীলঙ্কায় ফেসবুক-টুইটার বন্ধ

সিসি ডেস্ক, ২১ এপ্রিল।। শ্রীলঙ্কায় তিনটি গির্জা ও তিনটি হোটেলে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে আজ। এতে এখন পর্যন্ত ৯০ জন নিহত ও ৫০০ জনের বেশি আহত হয়েছেন। ভয়াবহ বোমা হামলার পর ফেসবুক, টুইটারসহ সব সামাজিক যোগাযোগমাধ্যম আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার সরকার।

সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, হামলার পর গির্জাগুলো বিধ্বস্ত। এসব গির্জার ছাদ উড়ে গেছে। রক্তের দাগ গির্জাগুলোর মেঝেজুড়ে। স্থানীয় হাসপাতালগুলো ভরে গেছে আহত মানুষে। সামাজিক মাধ্যমে ভুল খবর যেন ছড়িয়ে না পড়ে সে কারণেই এ ব্যবস্থা নিচ্ছে শ্রীলঙ্কা।

সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করা ছাড়াও আজ সন্ধ্যা ছয়টা থেকে আগামীকাল সকাল ছয়টা পর্যন্ত পুরো দেশে কারফিউ ডেকেছে শ্রীলঙ্কার সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ