• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

শ্রীলঙ্কায় হামলা: নিন্দা ও শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী

সিসি নিউজ, ২১ এপ্রিল।। শ্রীলঙ্কায় বোমা হামলায় হতাহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘটনায় তিনি গভীর দুঃখ ও শোক প্রকাশ করেন। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থে‌কে পাঠা‌নো এক শোকবার্তায় এমন‌টি জানা‌নো হ‌য়ে‌ছে।

শোক বার্তায় শেখ হাসিনা নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। প্রধানমন্ত্রী আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

শ্রীলঙ্কার ইস্টার অনুষ্ঠান পালনের সময় চার্চ ও হোটেলের ছয়টিরও বেশি স্থানে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে এসব হামলায় অন্তত ২০৭ জন নিহত এবং আহত হয়েছে ৫ শতাধিক। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ইস্টার সানডের দিনে এই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।

কমপক্ষে ছয়টি জায়গা শক্তিশালী বোমা হামলা হয়েছে। এর মধ্যে রাজধানীর কলম্বোর তিনটি জনপ্রিয় হোটেলে হামলা হয়। এছাড়া রাজধানীল বাইরে তিনটি শেহরে তিনটি প্রধান গির্জায় বোমা হামলার ঘটনা ঘটেছে।

যে তিনটি গির্জায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেগুলো কোচকিকাদে, কাতুয়াপিটিয়া ও বাট্টিকালোয়া নামক স্থানে অবস্থিত। এসব গির্জায় ইস্টার সানডে উপলক্ষে অনুষ্ঠান চলছিল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ