• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারীতে জাল ডলারসহ প্রতারক আটক

নীলফামারী, ২২ এপ্রিল॥ নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাঁপানী ইউনিয়নের দক্ষিন সোনাখুলী গ্রামে আজ সোমবার (২২ এপ্রিল) ভোরে জাল ডলার সহ প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব-১৩ এর নীলফামারী সিপিসি-২ ক্যাম্পের একটি দল। আটককৃত ব্যাক্তি উক্ত গ্রামের অলিয়ার রহমানের ছেলে নজরুল ইসলাম(৩৯)। এ সময় তার কাছে আমেরিকান ১১ ডলার আসল ও ১ হাজার ৬৬৪ জাল ডলার উদ্ধার করা হয়।
র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ ক্যাম্পের কমান্ডার মেজর এ,টি,এম নাজমুল হুদা জানান, আটককৃত নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে জাল ডলারের ব্যবসা করে প্রতারনা করে আসছিল। সে লোকজনদের প্রথমে আসল ডলার দেখিয়ে ফাঁদে ফেলে এবং ডলার বিক্রির সময় কৌশলে জাল ডলার দিয়ে লোকজনদের প্রতারিত করে। তারা ক্রেতা সেজে টাকা লেন-দেনের সময় তাদের জাল ডলারসহ হাতেনাতে আটক করা হয়।এ ঘটনায় ক্যাম্পের ডি,এ,ডি তাপস চক্রবর্তী বাদী হয়ে ডিমলা থানায় মামলা দায়ের করে অঅটক ব্যাক্তিকে থানায় তুলে দেয়।
ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ জানান আসামীকে আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ