• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ইব্রাহিম (আ.) মসজিদ বন্ধ করলো ইসরায়েল

সিসি ডেস্ক, ২৩ এপ্রিল।। ফিলিস্তিনের আল-খলিল শহরের ইব্রাহিম (আ.) মসজিদ বন্ধ করলো ইসরায়েল। এ মসজিদেই রয়েছে হযরত ইব্রাহিম (আ.), হযরত ইসহাক (আ.), হযরত ইয়াকুব (আ.) ও হযরত ইউসুফ (আ.)-এর কবর।

লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম পর্যবেক্ষণকারী সংস্থা দ্য মিডল ইস্ট মনিটর এই খবর দিয়েছে।

ইহুদিদের ধর্মীয় উৎসব প্যাসোভার উপলক্ষে মসজিদটি বন্ধ থাকবে বলে ঘোষণা করেছে ইসরায়েল। মসজিদ এলাকায় শত শত ইসরাইলি পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইব্রাহিম (আ.)-এর কবর ও মসজিদের পরিচালক হেফযি আবু সেনেইনেহ গণমাধ্যমকে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল বিজ্ঞপ্তি দিয়েছে সোমবার সকাল থেকে মঙ্গলবার রাত পর্যন্ত ইব্রাহিম মসজিদ বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, মসজিদ বন্ধের ঘোষণা ধর্মীয় অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এর মাধ্যমে সব ধরনের রীতি-নীতি ও আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে ইসরায়েল।

১৯৯৪ সালের পবিত্র রমজান মাসে এক চরমপন্থী ইহুদি হযরত ইব্রাহিম (আ.) মসজিদে হামলা চালিয়ে ২৯ জন মুসলমানকে হত্যা করে। আহত হয় আরও ১৫০ জন মুসল্লি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ