• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন |

সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধি যুবকের মৃত‌্যু

সিসি নিউজ, ২ মে॥ নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে সামসাদ হোসেন (২৮) নামে এক প্রতিবন্ধি যুবকের মৃত‌্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২ মে) সকালে খুলনা-চিলাহাটিগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি সৈয়দপুর শহরের মক্কা হোটেলের পাশে এ দুর্ঘটনা ঘটে। সামসাদ সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়ার শের আলীর ছেলে। তিনি পেশায় একজন দর্জি ছিলেন বলে জানা গেছে।  সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ