• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সৈয়দপুরে যাত্রীবাহি বাসের ধাক্কায় ইজিবাইক চালকসহ নিহত ৩

সিসি নিউজ, ৩ মে।।  নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহি বাসের ধাক্কায় ইজিবাইক চালকসহ ৩জন নিহত হয়েছে। আজ সকাল ৬ টার দিকে সৈয়দপুর- নীলফামারী সড়কের ওয়াপদা গেটের সামনে ওই ঘটনা ঘটে।

প্রত‌্যক্ষদর্শীরা জানায়, নীলফামারী অভিমুখে যাত্রীবাহি বাসটি উক্ত স্থানে সজোরে ইজিবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হয় ইজিবাইক চালক মিন্টু। এতে গুরতর আহত হয় ইজিবাইকের দুই যাত্রী।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয‌্যা হাসপাতালে নেয়ার পথে মারা যায় ইজিবাইকের যাত্রী আফতাব হোসেন ও আব্দুর রহিম। নিহতের বাড়ি ঢেলাপীর আবাসনে।

এ ঘটনায় বাস চালককে গ্রেফতার ও নিহতের ক্ষতিপূরণের দাবিতে নীলফামারী-সৈয়দপুর সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।

সকাল ১১টায় আন্দোলনকারীদের সাথে সৈয়দপুর উপজেলা ও পুলিশ প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষ ফলপ্রসু আলোচনা শেষে অবরোধ তুলে নেয়া হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ