• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সুলতানা কামালকে হত্যার হুমকি: পুলিশ মোতায়েন

সিসি ডেস্ক, ৪ মে ।। মানবাধিকারকর্মী সুলতানা কামালসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে ইসলামের স্বার্থে হত্যা ও শেষ করে দেয়ার হুমকি দিয়েছে একটি জঙ্গি সংগঠন।

এ বিষয়ে শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি থানায় একটি জিডি করেছেন সুলতানা কামাল। জিডি নম্বর ১৭১।

আন্তর্জাতিক জঙ্গি সমর্থিত অনলাইন পত্রিকা লোনউলফে এ বিষয়টি প্রকাশ করা হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

পত্রিকায় বলা হয়, সুলতানা কামালসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে ইসলামের স্বার্থে হত্যা করা হবে।

ধানমন্ডি থানার ওসি আব্দুল লতিফ জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জিডির পর সুলতানা কামালের নিরাপত্তা জোরদার ও তার বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

জিডির তদন্ত কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, হুমকির স্ন্যাপশটগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। কোন সংগঠন হুমকি দিয়েছে তা স্পষ্ট নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ