• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পার্বতীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

পার্বতীপুর, ৫ মে ।। দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকের ধাক্কায় আকাশ হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় রবিন (২৮) নামে আরো এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার ভবনীপুর ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ ইসলাম ও আহত রবিন ইসলাম (২৮) জেলার হাকিমপুর উপজেলার বৈগ্রামের বাসিন্দা।

ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আকতারুল করিম জানান, সন্ধ্যায় আকাশ মোটরসাইকেলে দিনাজপুর থেকে পার্বতীপুর যাওয়ার পথে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আকাশ মারা যান। আহত হন অপর আরোহী রবিন। তাকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ