• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

ঠাকুরগাঁও, ৭ মে ।। এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় গ্যাস টেবলেট খেয়ে আত্মহত্যা করেছে ঠাকুরগাঁওয়ের সাহাব উদ্দীন (১৬) নামে এক শিক্ষার্থী। সোমবার রাত সাড়ে ৯টায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেন।

সাহাব উদ্দীন বালিয়াডাঙ্গী উপজেলার লালাপুর জঙ্গলবাড়ি গ্রামের একরামুল হকের ছেলে। সে মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে বালিয়াডাঙ্গী উপজেলার মধুপুর নয়াদিঘী এম রফিক আলিম মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল। ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছে। যার পরীক্ষার রোল-২০৩২৬৭।

ওই মাদরাসার নৈশ প্রহরী নুরুল ইসলামের সাথে কথা বলে জানা গেছে, সোমবার দুপুরে ফলাফল পাওয়ার পর বিকালে গ্যাস টেবলেট খায় সাহাব উদ্দীন। পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সে মারা যায়।

বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক জানান, ঘটনা কথা শুনেছি। শিক্ষার্থীর বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ