• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :

ঈদে রেল বহরের সাথে যুক্ত হচ্ছে ৪০ কোচ

সিসি নিউজ, ১৯ মে ।। ঈদে রেলপথে ঘরমুখো মানুষের জন্য এবারও নানা উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। ঢাকা থেকে রেলের পশ্চিমাঞ্চলে চলাচলকারী বিভিন্ন ট্রেনের সাথে যুক্ত হচ্ছে ৪০টি কোচ। এসব কোচের বেশীর ভাগই চলাচলের অনুপযোগী হওয়ায় ঈদের আগেই তা মেরামত করে চলাচলের উপযোগী করার কাজ চলছে সৈয়দপুর রেলওয়ে কারখানায়।
ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ নিয়েছে রেল কর্তৃপক্ষ। এর মধ্যে ঢাকা থেকে দিনাজপুর, রাজশাহী, লালমনিরহাট ও খুলনা রেলপথে চলাচলকারীদের সুবিধা বাড়াতে বিভিন্ন ট্রেনের সাথে অতিরিক্ত কোচ সংযুক্ত করা হচ্ছে।
ওইসব ট্রেনের জন্য সৈয়দপুর রেলওয়ে কারখানায় মিটারগেজের ১০টি ও ব্রডগেজের ৩০টি পুরাতন কোচ মেরামত করা হচ্ছে। বিভিন্ন শ্রেণির এসব কোচ ছিল চলাচলের অনুপযোগী। তা মেরামত করে অতিরিক্ত কোচগুলো অন্যান্য ট্রেনের সাথে বিশেষ কোচ হিসেবে সংযোজন করা হবে।
বর্তমানে কারখানায় যান্ত্রিক ও বৈদ্যুতিক বিভাগে ৩ হাজার ১৭১ জনের জায়গায় কর্মরত রয়েছেন ১ হাজার ৪৬ জন। শ্রমিক সংকট থাকলেও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দ্রুত সময়ে এসব মেরামত কাজ সম্পন্ন করতে শ্রমিকরা ছুটির দিন এবং অতিরিক্ত সময়ে কাজ করছেন।
সৈয়দপুর রেলওয়ে কারখানার সহকারী ওয়ার্কস ম‌্যানেজার আব্দুল ওয়াদুদ হাওলাদার জানান, ইতিমধ্যে ৪০টি কোচের মধ্যে ২২টি কোচ মেরামতের কাজ শেষ হয়েছে। ঈদের আগেই বাকীগুলো সম্পন্ন হবে। মেরামতকৃত এসব কোচ দিয়ে ঈদে দৈনিক অতিরিক্ত ৫ হাজার যাত্রী পরিবহন সম্ভব হবে বলে জানালেন এই কর্মকর্তা।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক জাহিদুল ইসলাম বলেন, এ ওয়ার্কসপ ঈদের বন্ধ হওয়ার পূর্বেই আমরা ওপেন লাইনকে হ্যান্ড ওভার করবো। যাতে ঈদের আগেই ট্রেনের সাথে এসব কোচ সংযুক্ত হয়ে অতিরিক্ত কোচ হিসেবে অতিরিক্ত যাত্রী পরিবহন করতে পারে। তাতে বাংলাদেশের মানুষ, ঈদে ঘরমুখো মানুষ স্বাচ্ছন্দে ও নিরাপদে বাড়ি ফিরতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ