• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রভাষক রঞ্জন কুমার রায়ের পরলোকগমন

সিসি নিউজ, ২৭ মে ।। নীলফামারীর সৈয়দপুরে হাজারীহাট স্কুল এন্ড কলেজের রসায়নবিদ্যা বিষয়ের সিনিয়র প্রভাষক রঞ্জন কুমার রায় দূরারোগ্যব্যাধিতে আক্রান্ত হয়ে গত রবিবার (২৬ মে) রাত ৯টায় রংপুরস্থ ডক্টরস্ কমিউনিটি হাসপাতালে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, বাবা, ৪ভাই, এক বোনসহ অসংখ্য বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার দুপুরে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামে শ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। এর আগে তাঁর মরদেহ সৈয়দপুর শহরের শহীদ তুলশীরাম সড়কের শ্রী শ্রী হীরালাল ঠাকুর মন্দিরে নেয়া হয়। সেখানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে স্বর্গীয় রঞ্জন কুমার রায়ের মরদেহে পুষ্পমাল্য অর্পন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, নারী ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির সভাপতি এ্যাডভোকেট তুষার কান্তি রায়, সাধারণ সম্পাদক সুমিত কুমার আগরওয়ালা নিক্কি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি এ্যাডভোকেট সুবোধ কুমার রায়, সাধারণ সম্পাদক যোগেন্দ্র নাথ রায়,পূজা উদ্যাপন পরিষদ সৈয়দপুর শাখার সভাপতি রাজ কুমার পোদ্দার রাজু, হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মো. মনছুর আলী চৌধুরী, অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরীসহ সকল শিক্ষক-শিক্ষিকারা, নীলফামারী মশিউর রহমান ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মো. সারওয়ার মানিক, বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেলাল চৌধুরী, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. ছাইদুর রহমান, কাশিরাম বেলপুকুর ইউপি চেয়ারমান মো. এনামুল হক চৌধুরী সরকার শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
প্রসঙ্গত, রঞ্জন কুমার রায় ছিলেন নীলফামারী মশিউর রহমান ডিগ্রী কলেজের অর্থনীতি বিষয়ের সহকারি অধ্যাপক অপরাজিতা রায়ে স্বামী এবং দৈনিক আমাদের সময় পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি গোপাল চন্দ্র রায়ের বড় ভাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ