• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন |

ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সিসি নিউজ, ২৭ মে ।। নুসরাত হত্যায় আইসিটি আইনের মামলায় ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। আগামী ১৭ জুন পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে।
সোমবার সকালে সাইবার অ্যাক্ট আদালতের বিচারক আল সামস জগলুল হোসেন এ আদেশ দেন। শুনানিতে তদন্তকারী সংস্থা পিবিআই এর পক্ষ থেকে মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়। এতে মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে অভিযোগের সত্যতার প্রমাণ পেয়েছে পিবিআই। ফলে বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তারে কোন বাধা থাকলো না।
তার বিরুদ্ধে অভিযোগ, ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান কিভাবে অধ্যক্ষের হাতে যৌন হয়রানির শিকার হয়েছিলেন, এর বিবরণ নিজের মুঠোফোনে রেকর্ড করে প্রচার করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ