• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিরাজকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি

বগুড়া, ২৮ মে ।। বগুড়া-৬ আসনে উপনির্বাচনে গোলাম মোহাম্মদ সিরাজকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি। নির্বাচন কমিশন তার প্রার্থিতা বৈধ ঘোষণার পর সোমবার দল থেকে তাকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

গত ৩০ ডিসেম্বরের একাদশ সংসদ নির্বাচনে বগুড়ার এ আসনটি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি শপথ না নেওয়ায় আসনটি শূন্য হয়।

পরে নির্বাচন কমিশন এ আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করলে প্রাথমিকভাবে বিএনপি থেকে গোলাম মোহাম্মদ সিরাজ, অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান ও রেজাউল করিম বাদশা মনোনয়ন জমা দেন। তাদের মধ্যে যাচাই বাছাই শেষে মাহবুবুর রহমানের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন।

সোমবার সকালে রিটার্নিং কর্মকর্তা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ্ এ আসনে বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণা করেন।

গত ৮ মে নির্বাচনী ঘোষিত এ উপনির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২৩ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামী ৩ জুন। প্রতীক বরাদ্দ শেষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৪ জুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ