• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নুসরাত হত‌্যা: ১৬ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

সিসি নিউজ, ২৯ মে ।। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় ১৬ আসামির প্রত্যেকের সর্বোচ্চ শাস্তির সুপারিশ করে অভিযোগপত্র দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই। ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম জাকির হোসেনের আদালতে আজ বুধবার দুপুরে চার্জশিট জমা দেন পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপার ইকবাল হোসেন।
এই মামলায় এখন পর্যন্ত ১২ আসামি দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর মধ্যে আছেন মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাও। পিবিআই জানায়, নুসরাত হত্যায় সরাসরি অংশ নেন অধ্যক্ষের ভাগনি উম্মে সুলতানা পপি, কামরুন নাহার মনি, শাহাদাত হোসেন শামীম, জাবেদ হোসেন ও জোবায়ের আহমেদ। হত্যার পরিকল্পনায় ছিলেন অধ্যক্ষ সিরাজ উদ দৌলা। পুরো ঘটনায় সহযোগীতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রহুল আমীন ও কাউন্সিলর মাকসুদ আলমসহ ১০জন।
গত ৬ এপ্রিল সোনাগাজীর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাদে নুসরাত জাহান রাফির গায়ে আগুন দেয়া হয়। এ ঘটনায় অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ আটজনের নাম উল্লেখ করে সোনাগাজী থানায় মামলা করেন নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান। গত ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অগ্নিদগ্ধ নুসরাত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ