• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন |
শিরোনাম :

বিজেপিতে যোগ দিচ্ছেন তৃণমূল নেতারা

আন্তর্জাতিক ডেস্ক, ২৯ মে ।। ভারতের লোকসভায় ভরাডুবির পর পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের বেশ কজন নেতারা বিজেপিতে যোগ দেয়ার খবর দিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি।
এতে বলা হয়েছে, মঙ্গলবার বিজেপিতে যোগ দেয়া নেতাদের বেশির ভাগই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের। তৃণমূল ত্যাগ করাদের মধ্যে রয়েছেন দুই বিধায়ক ও ১৬ পৌর কাউন্সিলর। তারা মমতার দল থেকে বহিস্কৃত হওয়া মুকুল রায়ের ছেলে সুভ্রাংশু রায়ের নেতৃত্বে বিজেপিতে যোগ দেন। লোকসভা নির্বাচনের সময় মমতাকে কটাক্ষ করে মোদি বলেছিলেন, রাজ্যের অন্তত ৪০ তৃণমূল বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। পশ্চিমবঙ্গে ৪২টির মধ্যে ১৮টি আসন পেয়েছে বিজেপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ