• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

সিসি ডেস্ক, ২ জুন ।। সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ফাতাইরা ইউনিয়নে বাস-লেগুনা সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। রোববার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয়ও জানা যায়নি।

পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, লিমন পরিবহনের একটি বাস দিরাইয়ে যাত্রী নামিয়ে ঢাকায় ফিরছিল। এ সময় মদনপুর থেকে দিরাইগামী একটি যাত্রীবাহী লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দুটি যানবাহনই ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই লেগুনার চালকসহ ছয় জনের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও অন্তত পাঁচ জন। হতাহতরা সবাই লেগুনার আরোহী।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন উর রশিদ জানান, ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহায়তায় লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানোর চেষ্টা চলছে। সড়কের দুই পাশে যান চলাচল আপাতত বন্ধ আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ