• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ভারতের দিল্লিতে মুসলিমদের ওপর গাড়ি দিয়ে হামলা

আন্তর্জাতিক ডেস্ক ।। পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করার সময় ভারতের রাজধানী দিল্লিতে মুসলিমদের ওপর গাড়ি দিয়ে হামলা চালানো হয়েছে। বুধবার সকালে পূর্ব দিল্লির এক মসজিদে ঈদের নামাজের সময় ওই হামলা হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে প্রথমে ১৭ জন আহত হওয়ার কথা জানানো হলেও পরে তারা দাবি করেন, কেউ হতাহত হয়নি।

ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, পূর্ব দিল্লির খুরেজি এলাকার একটি মসজিদে গাড়ি দিয়ে হামলা চালানো হয়। নামাজ পড়ার সময় মুসল্লিদের ওপর দ্রুতগতির একটি গাড়ি তুলে দেওয়া হয়। ঘটনার পর শাহদারা পুলিশের উপ-কমিশনার মেঘনা যাদব বলেন, ‘হামলায় আহত অন্তত ১৭ জনকে উদ্ধারের পর স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা অভিযুক্ত চালকের অবস্থান শনাক্ত করার চেষ্টা করছি। আমরা তাকে গ্রেফতার করবো।’

শাহদারা পুলিশের পক্ষ থেকে উপ-কমিশনার মেঘনার বিবৃতির কিছু সময় পর দিল্লি পুলিশের এক বিবৃতিতে দাবি করা হয়, হামলায় ১৭ জন আহত হওয়ার তথ্য যথাযথ নয়। ‘আমরা জানতে পেরেছি হামলার ঘটনায় হতাহতের যে সংখ্যার কথা বলা হয়েছে, তা অসত্য। আমরা স্পষ্ট করে বলতে চাই, ওই হামলায় কেউ হতাহত হয়নি’। তবে ঘটনার পর এলাকার মুসলিমরা বিক্ষোভ শুরু করে বলে স্বীকার করেছে পুলিশ।ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কীভাবে নিরাপত্তা বাধা উপেক্ষা করে মুসল্লিদের ওপর হামলা হলো; তা জানতে তদন্ত শুরু হয়েছে। নামাজের সময় আশপাশের এলাকায় থাকা মানুষের জবানবন্দি নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ