• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

হিলি স্থলবন্দরের কার্যক্রম শুরু

হিলি (দিনাজপুর), ৯ জুন।। টানা ৭দিন বন্ধের পর আজ রোববার থেকে ফের পুরোদমে শুরু হয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।
বেলা ১১টার দিকে ভারত থেকে পেঁয়াজবাহী ট্রাক প্রবেশের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।
বন্দরের বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, পবিত্র শবেকদর, পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপ,সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন সহ বন্দর সংশ্লিষ্ট সংগঠনগুলি ২ থেকে ৮ জুন পর্যন্ত বন্ধের এই সিদ্ধান্ত নেয়। বন্ধের বিষয়টি ভারতের হিলি এক্সপোর্টার এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস এসোসিয়েশন কর্তৃপক্ষকে পত্র দিয়ে জানানো হয়।
এরফলে ৭দিন এই বন্দর দিয়ে কোনো ধরণের পণ্য আমদানি-রপ্তানি হয়নি। আজ বেলা ১১টার দিকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্যবাহী ট্রাক দেশে আসা শুরু হয়েছে। এতে করে বন্দর ব্যবহারকারীদের মধ্যে কর্মচাঞ্চল্যতা ফিরে ফিরে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ