• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দুই জাহাজের সংঘর্ষ: বন্ধ চট্টগ্রাম বন্দর চ্যানেল

সিসি ডেস্ক, ১৪ জুন।। একটি ফিডার জাহাজের সঙ্গে একটি তেলের ট্যাংকারের সংঘর্ষের পর চট্টগ্রাম বন্দর চ্যানেলে জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বন্দর সচিব ওমর ফারুক জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কর্ণফুলী চ্যানেলের চট্টগ্রাম ড্রাই ডক ও বোট ক্লাব সংলগ্ন অংশে এ দুর্ঘটনা ঘটে।

সংঘর্ষে ফিডার জাহাজ এক্সপ্রেস মহানন্দা এবং অয়েল ট্যাংকার এমটি বুর্গান ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ওমর ফারুক বলেন, শ্রীলঙ্কা থেকে সাড়ে সাতশ কনটেইনার নিয়ে আসা এক্সপ্রেস মহানন্দা বন্দরে ঢুকছিল। আর এমটি বুর্গান ওই সময় চ্যানেল দিয়ে সাগরের দিকে বেরিয়ে যাচ্ছিল। কিন্তু চ্যানেলের ভেতরে দুই নৌযানের মুখোমুখি সংঘর্ষ হয়।

ক্ষতিগ্রস্ত হলেও কোনো জাহাজ ডোবেনি। বন্দরের পাঁচটি টাগবোট দিয়ে জাহাজ দুটোকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়ার চেষ্টা হচ্ছে। এ কারণে চ্যানেল দিয়ে জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ