• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুর পৌরসভার অবৈধ টোল আদায় বন্ধে সংবাদ সম্মেলন

সিসি নিউজ, ১৭ জুন ।। নীলফামারীর সৈয়দপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে অমান্য করে সৈয়দপুর পৌরসভা কর্তৃক বাস ও ট্রাক টার্মিনালের বাইরে সড়ক- মহাসড়কে বিভিন্ন পরিবহন থেকে অবৈধ টোল আদায় বন্ধের এবং হাইকোর্ট ডিভিশনের আদেশ বাস্তবায়নের দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন ও নীলফামারী জেলা ট্রাক- ট্রাংকলড়ী শ্রমিক ইউনিয়ন যৌথভাবে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে। আজ সোমবার বেলা ১১টায় সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালস্থ নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র শ্রমিক নেতা মো. আখতার হোসেন বাদল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অমান্য করে সৈয়দপুর পৌরসভার কর্তৃপক্ষ ইজারাদারদের মাধ্যমে বাস ও ট্রাক টার্মিনালের বাইরে থেকে পার্কিংয়ের নামে অবৈধভাবে টোল আদায় করছে। এ বিষয়টি নীলফামারী জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে কয়েক দফায় নীলফামারী জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পৌর কর্তৃপক্ষকে লিখিতভাবে অবগত করে তা বন্ধের জন্য বলা হয়। কিন্তু এরপরও সৈয়দপুর পৌরসভা কর্তৃপক্ষ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে গাড়ি প্রতি ৫০ থেকে ৩০ টাকা পর্যন্ত অবৈধ টোল আদায় অব্যাহত রাখেন। এ অবস্থায় নীলফামারীর জেলা পরিবহন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে গত ১৩ মে হাইকোর্ট ডিভিশনে একটি রিট পিটিশন দায়ের করা হয়। নীলফামারী জেলা ট্রাক-ট্রাংকলড়ী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার রায় বাদী হয়ে হাইকোর্ট ডিভিশনে ওই রিট করেন। হাইকোর্ট ডিভিশন বাদীর ওই রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে সৈয়দপুর পৌরসভা কর্তৃক অবৈধ টোল আদায় বন্ধের আদেশ দেন। উক্ত আদেশের কপি নীলফামারী জেলা ও পুলিশ প্রশাসনকে দিলেও তা বন্ধের তারা কোন কার্যকরী ব্যবস্থা গ্রহন করা হয়নি অদ্যাবধি। এ অবস্থায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে অমান্য করে এবং হাইকোর্টের আদেশের তোয়াক্কা না করে সৈয়দপুর পৌরসভা কর্তৃপক্ষ অবৈধ টোল আদায় করে চলেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরো উল্লেখ করা হয় সৈয়দপুর পৌরসভা বাস ও ট্রাক টার্মিনালের বাইরে সৈয়দপুর শহরের অভ্যন্তরে এবং সড়ক-মহাসড়কে ইজারাদারদের মাধ্যমে পার্কিয়ের নামে সকল প্রকার যানবাহন থেকে ২৪ ঘন্টা অবৈধ টোল আদায় করাসহ পরিবহন শ্রমিকদের নানাভাবে হয়রানি, নির্যাতন করছে।
সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি জানানো হয়। অন্যথায় আগামীতে কঠোর আন্দোলন কর্মসূচি দেয়া হবে বলে হুঁসিয়ারী দেয়া হয়। আর এ জন্য যে কোন মুর্হূতে পরিবহন সেক্টরে অচলাবস্থার সৃষ্টি হলে শ্রমিক ইউনিয়ন দায়ি থাকবে না বলে সংবাদ সম্মেলন উল্লেখ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মো. হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মমতাজ আলী, দপ্তর সম্পাদক এফাজ উদ্দিন সরকার, কোষাধ্যক মো. মনছুর আলী, নীলফামারী জেলা ট্রাক-ট্রাংকলড়ী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. চাঁন মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. হায়দার আলী ও দপ্তর সম্পাদক আব্দুস্ সামাদ প্রমূখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনের ভিডিও দেখতে ক্লিক করুন:


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ