• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন |

নওগাঁয় জালনোট তৈরীর সরঞ্জামসহ গ্রেপ্তার ১

নওগাঁ, ১৯ জুন ।। নওগাঁয় জালনোট ও জালনোট তৈরির সরঞ্জামসহ শাহিন আলম (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের মেরিগোল্ডপাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার গোপিনাথপুর গ্রামের নাসির শিকদারের ছেলে।
বুধবার বেলা ১১টার দিকে নওগাঁ সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম। তিনি বলেন, গ্রেপ্তার শাহীন শহরের মেরিগোল্ডপাড়ার আশরাফের বাড়িতে ভাড়া থাকতেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে দুই লাখ ৩২ হাজার ৬শ টাকার জালনোট ও জালনোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সদর মডলে থানায় একটি মামলা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার, ডিআইওয়ান মোসলেম উদ্দিন ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ