• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বিজিবির জন্য ভারতের ২০ কুকুর

সিসি ডেস্ক, ২১ জুন ।। ভারত থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জন্য ২০ টি প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর আনা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে দশটায় ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পে কুকুরগুলো আনা হয়।

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার বাকিবিল্লাহ জানান, গত জানুয়ারি মাসে ৫২ সদস্যের বিজিবির একটি প্রতিনিধি দল ভারতের মধ্য প্রদেশের টেকেনগুয়ালিয়া নামক একটি বিএসএফ ট্রেনিং সেন্টারে যায়। দীর্ঘ সাড়ে ৪ মাস প্রশিক্ষণ শেষে ওই প্রতিনিধি দল আজ শুক্রবার সকাল সাড়ে দশটার সময় ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশে আসেন। ফিরে আসার সময় প্রশিক্ষণ প্রাপ্ত ২০টি ভারতীয় কুকুর (ডগ স্কোয়াড) তারা নিয়ে এসেছেন। প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরগুলো প্রথমে যশোর বিজিবি ব্যাটালিয়নে নেয়া হবে। পরে ঢাকার বিজিবি সদর দপ্তর পিলখানায় নেওয়া হবে বলে জানান সুবেদার বাকিবিল্লাহ।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ