• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন |

সৈয়দপুরে রোটারী ক্লাবের উদ্যোগে চক্ষু শিবির অনুষ্ঠিত

সিসি নিউজ, ২৩ জুন ।। নীলফামারীর সৈয়দপুরে দিনব্যাপী এক চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। রোটারী ক্লাব অব ঢাকা কাওরানবাজার এবং রোটারী ক্লাব অব সৈয়দপুর এর যৌথ উদ্যোগে ওই চক্ষু শিবির আয়োজন করা হয়। আজ রোববার সকালে সৈয়দপুর উপজেলার হাজারীহাট স্কুল এন্ড কলেজে আয়োজিত ওই  চক্ষু শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রোটারী ক্লাব ইন্টারন্যাশনাল ডি- ৩২৮১ এর ডেপুটি গভর্ণর বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন রোটারিয়ান অধ্যাপক ডা. আলহাজ্ব মো. শরীফুল আলম চৌধুরী পিএইচএফ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চক্ষু শিবিরের শুভ উদ্বোধন করেন ।

এতে বিশেষ অতিথি ছিলেন নীলফামারী জেলা পরিষদ সদস্য মো. শামীম চৌধুরী, হাজারীহাট স্কুল ও কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি মো. মনসুর আলী চৌধুরী ও সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু।

রোটারী ক্লাব অব সৈয়দপুর এর প্রেসিডন্টে রোটারিয়ান মো. দেলোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন  চক্ষু শিবির আয়োজক কমিটির চেয়ারম্যান রোটারিয়ান ডা. মো. এনামুল হক পিএইচএফ।

অনুষ্ঠানে  অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন হাজারীহাট স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী প্রমূখ।

এতে আমন্ত্রিত অতিথি, সুধীজনসহ রোটারী ক্লাব অব সৈয়দপুর এর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।  বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক ডা. আলহাজ্ব মো. শরীফুল আলম চৌধুরী পিএইচএফ এর নেতৃত্বে দিনব্যাপী চক্ষু শিবিরে ডা. নাজমুল হক ও ডা. রায়হান তারেক চক্ষু শিবিরে আগত রোগীকে চিকিৎসাসেবা দেন। শিবিরে তিন শ’ চক্ষু রোগীকে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসাসেবা ও বিনামূল্যে প্রয়োজনীয়ওষুধপত্র দেয়া হয়। এছাড়াও  ৫০ জন  চক্ষু রোগীর চোখে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। আগামীতে পর্যায়ক্রমে রোটারী ক্লাবের উদ্যোগে বাছাইকৃত রোগীদের চোখের ছানি অপারেশন করা হবে বলে চক্ষু শিবির আয়োজক কমিটির সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ