• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জয়পুরহাটে জালনোট তৈরীর সরঞ্জামাদিসহ আটক-২

জয়পুরহাট প্রতিনিধি, ২৫ জুন ।। জয়পুরহাটের পাঁচবিবিতে জালনোট তৈরীর সরঞ্জামাদিসহ এই চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে পাঁচবিবি উপজেলা শহরের একটি ভাড়া বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার কুয়াতপুর গ্রামের শ্রী লাল মোহনের ছেলে সঞ্জয় কুমার (২৪) ও পাঁচবিবি মধ্য মালঞ্চা গ্রামের আতোয়ার হোসেনের ছেলে নাদিম হোসেন (১৯)।

পাঁচবিবি থানর ওসি বজলার রহমান জানান, আটককৃতরা উপজেলার মালঞ্চা গ্রামের একটি ভাড়া বাড়িতে দীর্ঘ দিন থেকে জালনোট তৈরী ও তাদের চক্রের মাধ্যমে জাল টাকাগুলো দিয়ে দেশের বিভিন্ন এলকার মানুষের সাথে প্রতারনা করে আসছিলেন । এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

এসময় তাদের কাছে থাকা নকল ৬৫টি ৫০ টাকার নোট, অর্ধ-নির্মিত ৫০০টি ৫০ টাকার নোট, একটি কম্পিউটার, পিসি, প্রিন্টার ও জালনোট তৈরীর সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটকরা ইউটিউবের মাধ্যমে জাল টাকার নোট তৈরীর প্রযুক্তি রপ্ত করার কথা স্বীকার করেছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ