• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন |

রিফাত হত্যাকাণ্ডের বর্ণনা দিলেন স্ত্রী মিন্নি

সিসি ডেস্ক, ২৭ জুন ।। বরগুনায় প্রকাশ্য দিবালোকে স্ত্রী সামনে রিফাত শরিফকে (২৫) কুপিয়ে হত্যার করেছে দুর্বৃত্তরা।

রিফাতের স্ত্রী আয়েশা আক্তার মিন্নি খালি হাতেই খুনিদের নিবৃত করার চেষ্টা করেন, কিন্তু পারেননি। তিনি চিৎকার করে অন্যদের সাহায্য চেয়ে, খুনিদের দুই হাতে জাপটে ধরে এবং ধাক্কা দিয়ে সরিয়েও স্বামীকে বাঁচাতে পারেননি।

নৃশংস এ ঘটনার বর্ণনা দিতে গিয়ে আয়েশা সিদ্দিকা মিন্নি বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের বলেন, বুধবার সকালে আমি কলেজে যাই। রিফাত আমাকে কলেজ থেকে আনতে গিয়েছিল। আমরা কলেজ থেকে বের হই। কলেজের গেটে থাকা সন্ত্রাসীরা রিফাতকে কলেজ গেট থেকে টেনে নিয়ে নয়ন বন্ড ও তার সাঙ্গপাঙ্গদের কাছে নিয়ে যায়। তারা রিফাতকে আক্রমণ করে। মারার চেষ্টা করে। আমি অনেক চেষ্টা করেও ফেরাতে পারিনি। রাম দা নিয়ে আক্রমণ করে। আমি অনেক চেষ্টা করেছি, চিৎকার করেছি। কেউ আগিয়ে আসেনি। কেউ আমাকে একটু হেল্প করেনি। আমি একলা হাসপাতালে নিয়ে গেছি।

তিনি বলেন, দিনদুপুরে যারা এমন করে, আমি তাদের সুষ্ঠু বিচার চাই। তাদের যেন শাস্তি হয়।

তিনি আরো বলেন, রিফাতের সঙ্গে দুই মাস আগে বিয়ে হয় তার। এর আগে থেকেই নয়ন বন্ড তাকে উত্ত্যক্ত করতো। রাস্তাঘাটে আমার রিকশায় জোর করে উঠবে, এসব কথা কাউকে বললে মেরে ফেলবে বলে একাধীকবার হুমকি আসছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ