• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেশাত্মবোধক গানে দেশসেরা সৈয়দপুরের শিশু বাঁধন

সিসি নিউজ, ২৯ জুন ।। আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা – ২০১৯ এ দেশাত্মবোধক গানে জাতীয় পর্যায়ে প্রথম এবং চিত্রাংকনে তৃতীয় হয়েছে নীলফামারী সৈয়দপুরের শিশু শিক্ষার্থী বিজয় সরকার বাঁধন। সে সৈয়দপুর শহরের তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণী মেধাবী ছাত্র। দেশসেরা হওয়া সে প্রাথমিক ও গণ শিক্ষা প্রতিমন্ত্রীর হাত থেকে সনদপত্র ও পুরস্কার গ্রহন করেছে। গত ২৪ জুন ঢাকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিলনায়তনে ওই সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন। এতে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির।
পরে প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বিজয়ীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন।
এর আগে বিজয় সরকার বাঁধন আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেশাত্ববোধক গান ও চিত্রাংকন প্রতিযোগিতায় সৈয়দপুর উপজেলা, নীলফামারী জেলা ও রংপুর বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান লাভ করেছে।
সৈয়দপুর শহরের তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বিমল কুমার দাস ও কয়া – ১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা বিথীকা রাণী দম্পতির একমাত্র পুত্র বিজয় সরকার বাঁধন। সে তাঁর পরিবারের সঙ্গে শহরের পুরাতন বাবুপাড়ায় বসবাস করে। ভবিষ্যতের জন্য সকলের আর্শীবাদ প্রার্থী সে।
সৈয়দপুর তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান খান জানান, বিজয় সরকার বাঁধন অত্যন্ত মেধাবী শিক্ষার্থী। সে দেশাত্মবোধক গানে দেশসেরা ও চিত্রাংকনে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করে তাঁর প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করেছে এবং অনেক সুনাম বাড়িয়ে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ