নীলফামারী, ২৯ জুন ।। নীলফামারীতে বজ্রপাতে আরজিনা বেগম(৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
আরজিনা সদর উপজেলার চাপরা সরমজানী ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামের জোলিপাড়ার মকবুল হোসেনের স্ত্রী।
নিহতের ভাতিজা তারিকুল ইসলাম মিন্টু বলেন, শুক্রবার দুপুরে(২৮জুন) পাশ^বর্তি দোলা থেকে গরু বাড়িতে নিয়ে আসার সময় বজ্রপাতের শিকার হন আরজিনা বেগম।
এ সময় উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।
বিষয়টি নিশ্চিত করে চাপরা সরমজানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান জানান, আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি।