• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন |

জয়পুরহাটে অটো-ভ্যান উল্টে নিহত-১, আহত-২

জয়পুরহাট প্রতিনিধি, ২৯ জুন ।। জয়পুরহাটের ব্যাটারি চালিত অটো-ভ্যান উল্টে অজিজুল হক (৪৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে এবং আহত হয়েছে দুই জন। শনিবার দুপুরে কালাই উপজেলার টিএন্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গরু ব্যাবসায়ী অজিজুল হক কালাই উপজেলার আওড়া গ্রামের মোতালেব হোসেনর ছেলে। আহতরা হলেন একই গ্রামের নিহতের পিতা মোতালেব হোসেন ও কলিম উদ্দীনের ছেলে মাহফুজ।

কালাই থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান জানান, আজিজুল জয়পুরহাট নতুনহাটে গরু ক্রয় করার উদ্দেশে একটি অটো-ভ্যানে করে যাচ্ছিলেন । শনিবার দুপুরে কালাই পৌর এলাকার টিএন্ডটি অফিসের সামনে রাস্তায় ব্যাটারি চালিত অটো-ভ্যানটি উল্টে গেলে ঘটনাস্থলেই ভ্যান আরোহী গরু ব্যবসায়ী আজিজুল হক মারা যান। আহত দুজনকেই কালাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ