• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

গ্যাসের নতুন দাম আজ থেকেই কার্যকর হচ্ছে

সিসি ডেস্ক, ১ জুলাই।। ভোক্তার আপত্তি উপেক্ষা করে আরেক দফা বাড়লো গ্যাসের দাম। আজ থেকে গড়ে ৩৩ শতাংশ বেশি মূল্য গুণতে হবে সব শ্রেণির গ্রাহককে। বিকেল এ সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এখন থেকে আবাসিকে এক চুলায় ৯শ ২৫ ও দুই চুলায় বিল দিতে হবে ৯শ ৭৫ টাকা। প্রতি ঘনমিটার সিএনজির দাম ধরা হয়েছে ৪৩ টাকা।

চলতি বছরের শুরুতেই বিইআরসিতে সঞ্চালন ও বিতরণ কোম্পানিগুলোর পক্ষ থেকে গ্যাসের দাম গড়ে ১০২ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়। এরপর মার্চে গণশুনানির আয়োজন করে বিইআরসি। এতে দাম বাড়ানোর তীব্র বিরোধিতা করেন ভোক্তারা।

সংবাদ সম্মেলনে সব শ্রেণির গ্রাহকের জন্য গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেয় বিইআরসি। দাম বাড়ানোর কারণ হিসেবে এলএনজি আমদানির খরচ সমন্বয়ের কথা বলছে সংস্থাটি।

বিইআরসির ঘোষণা অনুযায়ী, বাসায় দুই চুলার গ্যাসের খরচ ৮০০ টাকা থেকে বাড়িয়ে ৯৭৫ টাকা এবং এক চুলার খরচ ৭৫০ টাকা থেকে ৯২৫ টাকা নির্ধারণ করা হয়। যানবাহনে ব্যবহৃত সিএনজির দাম প্রতি ঘনমিটার ৪৩ টাকা এবং বিদ্যুৎ ও সারের জন্য ৪ টাকা ৪৫ পয়সা ধরা হয়েছে। শিল্প ও চা বাগানে প্রতি ঘনমিটার গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ১০ টাকা ৭০ পয়সা।

বিইআরসি বলছে, এলএনজি আমদানির কারণে ১৮ হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ হবে গ্যাস কোম্পানিগুলোর। যার মধ্যে সাড়ে ৯ হাজার কোটি টাকা আসবে ভর্তুকি ও উন্নয়ন তহবিল থেকে। আর বাকিটা সমন্বয়ের জন্যেই বাড়ানো হলো গ্যাসের দাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ