• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ড্রাইভিং লাইসেন্স না থাকলে মোটরসাইকেল বিক্রয় নয়

সিসি ডেস্ক, ২ জুলাই ।। ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল বিক্রয় করা যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এছাড়া আগামী ১ সেপ্টেম্বর থেকে ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল রেজিস্ট্রেশনও দেওয়া হবে না।

আজ সোমবার বিআরটিএ কর্তৃপক্ষ ‘মোটরসাইকেল বিক্রয়ের সময় চালকের ন্যূনতম শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স থাকার বিষয়টি নিশ্চিত করা সংক্রান্ত’ প্রজ্ঞাপন জারি করেছে।

বিআরটিএ কর্তৃপক্ষ জানিয়েছে, সড়ক নিরাপত্তা নিশ্চিতকল্পে মোটরসাইকেল বিক্রয়ের সময় ক্রেতার ন্যূনতম শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স আছে কি না তা বিক্রেতাকে নিশ্চিত করতে হবে।

আগামী ১ সেপ্টেম্বর ২০১৯ থেকে ন্যূনতম শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ব্যতিরেকে কোনো ক্রেতার নামে মোটরসাইকেল রেজিস্ট্রেশন দেওয়া হবে না।

মোটরসাইকেল ক্রেতা প্রতিষ্ঠান হলে সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের যিনি ব্যবহারকারী তার নামে বরাদ্দপত্র ও শিক্ষানবিশ লাইসেন্স থাকা সাপেক্ষে মোটরসাইকেল ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশন করা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ