• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন |

সৈয়দপুরে আলোকিত মুখ মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

সিসি নিউজ, ৫ জুলাই ।। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আর তাই আজকের এই শিশুদের সুশিক্ষিত ও সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। কারণ তারাই আগামীতে দেশ পরিচালনার নেতৃত্ব দিবেন।
শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। আর সোনার বাংলা গড়তে সোনার মানুষ প্রয়োজন। তাই লেখাপড়া শিখে শিশুদের সুশিক্ষিত হওয়ার পাশাপাশি ভাল ও সোনার মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। কারণ আজকের শিশুরাই আগামী দিনে বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলবেন।
তিনি (সংরক্ষিত নারী আসনের সংষদ সদস্য রাবেয়া আলীম) নীলফামারীর সৈয়দপুরে রবির আলো ডে কেয়ার সেন্টারের উদ্যোগে গেল ২০১৮ সালে অনুষ্ঠিত ‘আলোকিত মুখ’ মেধা বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে একথাগুলো বলেন। আজ শুক্রবার বিকেলে শহরের পুরাতন বাবুপাড়াস্থ দারুল উলুম রোড়স্থ রবি’র আলো ডে কেয়ার সেন্টারে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র-২ মো. শাহীন আকতার শাহিন ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আল-মামুন-সরকার।
এতে সভাপতিত্ব করেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. ফরতাজ উদ্দিন সরকার।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন রবি’র ডে কেয়ার সেন্টারের পরিচালক মো. রবিউল ইসলাম খাঁন।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক সৈয়দপুর তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মোছা. মাহ্ফুজা খাতুন, অভিভাবক মো. এমদাদুল হক ও মো. কাইয়ুম ইসলাম প্রমূখ।
এতে অন্যান্যদের মধ্যে সংসদ সদস্য রাবেয়া আলীমের ছেলে ইঞ্জিনিয়ার মো. রাশেদ-উজ-জামান রাশেদ, আমন্ত্রিত অতিথি, সুধীজন, শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
গোটা পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মো. মেহেদী হাসান।
অনুষ্ঠানের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ৬৫ জন আলোকিত মুখ মেধা বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীকে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি সংসদ সদস্য রাবেয়া আলীম মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ