সিসি নিউজ, ৬ জুলাই ।। সৈয়দপুরের সন্তান চিকিৎসক ডাঃ ওয়াসিম বারি জয়। তিনি সরকারি স্কলারশিপে উচ্চতর প্রশিক্ষনের জন্য আজ শনিবার ঢাকার হযরত শাহজালার বিমানবন্দর হতে একটি ফ্লাইটে চীনের উদ্দেশ্যে গমন করেন।
ডাঃ ওয়াসিম বারি জয় শহরের বাঁশবাড়ি মহল্লার শেরে বাংলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন বাসিন্দা রেলওয়ে কারখানার অবসর প্রাপ্ত কর্মকর্তা আলহাজ্ব শেখ নজরুল হকের দ্বিত্বীয় পুত্র।
তিনি ২৭তম বিসিএসে ক্যাডার ভিত্তিক নিয়োগের পর ২০০৮ সালে মেডিকেল অফিসার হিসেবে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ৫ বছর চিকিৎসা সেবার দায়িত্ব পালন করেন। এরপর ২০১৫ সালে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিশু বিশেষজ্ঞ হিসেবে যোগদান করেন। পরে পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্ট কোর্সের বিষয়ে উচ্চতর প্রশিক্ষনের জন্য সরকারি স্কলারশিপে চীনে গমন করেন। এ জন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।